এক ক্লিকেই বিনামূল্যে নৌকা’র নির্বাচনী ব্যানার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ক্লিকেই তৈরি করা যাবে নির্বাীনি ব্যানার। দেশে প্রথম নির্বাচনি ডিজিটাল ব্যানার তৈরির এমন অভিনব উদ্যোগ নিয়েছেন আইটি সেবাখাতের প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন। এজন্য সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে নিজ নামের ওয়েবসাইট থেকে সেবাটি দেয়া শুরু করেছেন অনলাইন পোর্টাল দৈনিক এইদিন সম্পাদক ও প্রকাশক। জানিয়েছেন, তার ওয়েবসাইটে গিয়ে যে কেউ নিজের ছবি যুক্ত করে মাত্র ৫ সেকেন্ড বানিয়ে ফেলতে পারবেন পছন্দের প্রার্থীর সঙ্গে ডিজিটাল ব্যানার।
অবশ্য, সেবা নিতে আওয়ামী লীগের মনোনীত আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তথ্য ও ছবি যুক্ত করা আছে এ ওয়েবসাইটে। তাই সেখানে যে কেউ নিজের ছবি, নাম, পদবী ব্যবহার করে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে সহজেই নির্বাচনী ব্যানার বানাতে পারবেন।
এ সম্পর্কে তৌহিদ হোসেন ওয়েসাইটের ফুট নোটে জানিয়েছেন, অধিকাংশ প্রার্থীর ছবি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। যদি কোনো মনোনীত প্রার্থী উনার ছবি পরিবর্তন করতে চায় তাহলে [email protected] ইমেইলে নতুন ছবিটি দিলে পরিবর্তন করে দেয়া হবে।
আওয়ামী লীগের নির্বাচনী গান "নৌকার পালে জয়ের বাতাস" রচয়িতা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন সামনে রেখে অনেক কর্মী-সমর্থক নিজের পছন্দের প্রার্থীর সাথে ব্যানার বানাতে চান, কিন্তু সেভাবে সুযোগ পান না। তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদের সাথে ছবিসহ ব্যানার বানিয়ে দেয়ার কাজটি সহজ করতেই এই উদ্যোগ নিয়েছি। শুধুমাত্র ইন্টারনেট ও নিজের মোবাইল দিয়েই বানানো যাবে এই ব্যানার। একজন ব্যক্তি একাধিক ব্যানারও বানাতে পারবেন। আশা করছি, নির্বাচনী প্রচারে এটা ভালো সাড়া ফেলবে।
তিনি বলেন, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি এই ওয়েবসাইট থেকে বিনামূল্যেই তৈরি করা যাবে ব্যানার। মানুষ এখন সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়। সামাজিক মাধ্যমেই নিজেদের মতামত বেশি প্রকাশ করে। এক্ষেত্রে এই ওয়েবসাইটে বানানো ব্যানার কার্যকরী ভূমিকা রাখতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। একই সাথে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, শুধু দেশেই না আমার মনে হয় পৃথিবীর কোথাও এভাবে নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল ব্যানার বানানোর কোন ওয়েবসাইট বানায় নাই কেউ। নতুন কিছু করার মধ্যে আনন্দ আছে, তাই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এই ডিজিটাল ব্যানার তৈরি করার ওয়েবসাইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন মাত্রা যোগ করবে। এই কাজ সম্পূর্ণ আমাদের নিজেদের টিম দিয়ে করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ভালোবাসা স্বরূপ।







